• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ফেনী

পুশইন-সীমান্ত হত্যা আর নয়, ফেনীতে একমত বিজিবি-বিএসএফ

ফেনী প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ফেনী সীমান্তে সাম্প্রতিক পুশইন, চোরাচালান ও উত্তেজনার প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পারাপার রোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া আইসিপি (ইমিগ্রেশন চেকপোস্ট) এলাকায় বিজিবির মজুমদারহাট বিওপির অধিক্ষেত্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। তার সঙ্গে আরও পাঁচজন কর্মকর্তা ও ১৫ জন অন্যান্য পদবির সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএইচ রবীন্দ্র মাদানির নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার বৈঠকে সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা, অবৈধ পারাপার রোধ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে উভয় বাহিনী একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সীমান্তে যেকোনো সংকট বা বিরোধ তৈরি হলে তা প্রথমে স্থানীয় কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানি কমান্ডার পর্যায়ে সমাধান সম্ভব না হলে বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এতে সীমান্তের ছোটখাটো বিরোধ বড় ধরনের উত্তেজনায় রূপ নেওয়ার আগেই সমাধানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে অবৈধ কোনো অবকাঠামো বা স্থাপনা নির্মাণ না করার নীতি পুনর্ব্যক্ত করা হয়। সীমান্ত এলাকায় জমি নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে বিরোধ দেখা দিলে আইন নিজের হাতে না তুলে উভয় বাহিনীর সহায়তায় আলোচনার মাধ্যমে তা সমাধানের বিষয়ে একমত হয় দুই পক্ষ।

আরও পড়ুন

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, দুই মামলা

ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৫

সীমান্তে সাম্প্রতিক পুশ ইন, চোরাচালান ও উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং দুই দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হলে উত্তেজনা কমানোর পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার নিয়ন্ত্রণেও ইতিবাচক ফল পাওয়া সম্ভব। এ ধরনের বৈঠক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

কেএম

  • বিজিবি
  • বিএসএফ
  • বৈঠক
  • ফেনী
এ সম্পর্কিত আরও খবর
ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৫
ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৫
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক দূতদের
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক দূতদের
ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।